হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)-এর বিশেষ অভিযানে প্রায় ৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শায়েস্তাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- চুনারুঘাট উপজেলার মো. রায়হান উদ্দিন (২৫) এবং খুলনার ফুলতলা উপজেলার মো. রায়হান উদ্দিন খান মিঠু (৩৬)।
র্যাব-৯ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদে জানতে পারে যে, অলিপুর রেলক্রসিং এলাকা হয়ে একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ মাদক বহন করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে নজরদারি শুরু করেন।
একপর্যায়ে সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসে থাকা দুই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় র?্যাব সদস্যরা তাদের আটক করে। পরে দু’টি ব্যাগ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র?্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
