ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ফেসবুক পোস্ট দিয়ে অনলাইনে ফ্যামিলি কার্ডের আবেদনের নামে ১০০ টাকা করে আদায় করার অভিযোগ উঠেছে আছিম পাটুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েসের বিরুদ্ধে। তবে, অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান। বৃহস্পতিবার উপজেলার আছিম পাটুলি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ফ্যামিলি কার্ডের আবেদনের নামে ১০০ টাকায় করার একটি ভিডিও ফেবুকে ছড়িয়ে পড়েছে। এর আগে বুধবার ইউনিযন পরিষদ চেয়ারম্যানোর ফেসবুক আইডি থেকে আবেদনের একটি পোস্ট দেয়া হয়। ওই ফেসবুক পোস্টে বলা হয়, অনলাইনে ফ্যামিলি কার্ডের আবেদন করতে এন আইডি কার্ড, এককপি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নাম্বার এবং স্বহস্তে স্বাক্ষর। থাকলেই আবেদন করা যাবে। বিদ্র: শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবে। আমরা অফিসিয়াল কোনো নির্দেশনা পাইনি কিন্তু অনলাইনে আবেদন হচ্ছে। এরপর বৃহস্পতিবার ইউপি কার্যালয়ে নারীরা আবেদন করতে আসেন। সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ঘোষিত সারা দেশে নারীদের মাঝে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রাথমিকভাবে জেলার নান্দাইল উপজেলাসহ ১৪ উপজেলার একটি করে ইউনিয়নে পাইলট প্রকল্পের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড নিয়ে কাজ শুরু করা হয়েছে। পাইলট প্রকল্পের আওতায় ফুলবাড়ীয়া উপজেলার নাম না থাকার পরেও উপজেলার আছিম পাটুলি ইউনিয়নে প্রচারণার মাধ্যমে আবেদন শুরু করা হয়েছে। যা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আবেদন করতে আসা বাশদী গ্রামের রুবি আকতার জানান, শুনেছি ফ্যামিলি কার্ডের আবেদন শুরু হয়েছে। তাই ১০০ টাকা নিয়ে আবেদন করতে আসছি। চেয়ারম্যানের ভাতিজা টাকা জমা নিয়েছেন, কিন্তু কোনো ফরম দেয়নি। আছমা আক্তার বলেন, আমিও শুনেছি ফ্যামিলি কার্ডের আবেদন করা হচ্ছে। তাই আবেদন করতে আসছি। আবেদন করার সরকারি নির্দেশনা আছে কিনা তা জানা নেই। আছিম পাটুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস বলেন, ফ্যামিলি কার্ডের আবেদনের বিষয়টি আমার জানা ছিল না। পরে খোঁজ নিয়ে জানতে পারছি, ২০টি আবেদন করা হয়েছে। যারা যারা আবেদন করেছেন, তাদের টাকা ফেরত দেয়া হবে।
নির্দেশনা ছাড়া কীভাবে আবেদন করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর শান্ত আবেদন নিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম বলেন, ফ্যামিলি কার্ডের আবেদন করার বিষয়ে শুনেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ময়মনসিংহে ফ্যামিলি কার্ডের আবেদনের নামে টাকা আদায় ইউপি চেয়ারম্যানের
ময়মনসিংহ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
