মানবজমিনে সংবাদ প্রকাশ

বেরোবিতে সহকারী পরিচালক সোহেল রানা সাময়িক বহিষ্কার

ফন্ট সাইজ:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সোহেল রানাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। এর আগে গত ২৫শে জুলাই দৈনিক মানবজমিনে ‘বেরোবিতে জাল সনদে চাকরি, প্রমাণ মিললেও ব্যবস্থা নেই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে তৎপর হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। রেজিস্ট্রার বলেন, জাল সনদের সত্যতা পাওয়ায় সোহেল রানাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া যাদের বিরুদ্ধে জাল সনদ ব্যবহারের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে প্রশাসন কাজ করছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সোহেল রানা নিয়োগের সময় রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার সনদপত্র জমা দেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সনদের সত্যতা যাচাইয়ের জন্য রয়েল ইউনিভার্সিটি অব ঢাকায় চিঠি পাঠায়। জবাবে বিশ্ববিদ্যালয়টি জানায়, সোহেল রানার নামে এ ধরনের কোনো সনদ তারা ইস্যু করেনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন