শ্যামনগরে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে অভিযান

ফন্ট সাইজ:

সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারি বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এসব অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশানার (ভূমি) রাশেদ হোসাইনের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, শ্যামনগর থানার উপ-পরিদর্শক নবীর হোসেনসহ স্বাস্থ্য বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা রাশেদ হোসাইন জানান, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, উপজেলার আটুলিয়া ইউনিয়নের ডা. ফার্নান্দো মা ও শিশু হাসপাতাল এবং প্রযুক্তি ক্লিনিক দু’টির সরকারি অনুমোদন না থাকাসহ অস্বাস্থ্যকর পরিবেশ এবং অনুমোদিত চিকিৎসক না থাকার কারণে আর্থিক জরিমানা করা হয়েছে। এ ছাড়া পরবর্তী এক মাসের মধ্যে যাবতীয় কাগজপত্র নবায়নপূর্বক তা পরিচালনার বিষয়ে স্পষ্ট সতর্ক করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন