কেরানীগঞ্জে জুলাইযোদ্ধা সুজনের নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

কেরানীগঞ্জে জুলাইযোদ্ধা সুজনের নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ফন্ট সাইজ:

কেরানীগঞ্জে ’২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা সুজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও তার সদ্য নবজাতকের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহারসামগ্রী পৌঁছে দিলেন আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন। গতকাল সকাল ১১টায় শুভাঢ্যা ইউনিয়নের সাবান ফ্যাক্টরি মদিনা নগরে সুজনের বাসায় তার হাতে প্রধানমন্ত্রীর এই উপহারসামগ্রী পৌঁছে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার সংগঠনের উপদেষ্টা ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট রিপন রায় চৌধুরী, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন, আমরা জুলাইযোদ্ধা পরিবার সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম ইমন দপ্তর সম্পাদক কাজী সাইমন প্রমুখ।

প্রধানমন্ত্রীর দেয়া উপহার হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সুজন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন