রূপগঞ্জে ছিনতাইকালে দুই নারী গ্রেপ্তার

রূপগঞ্জে ছিনতাইকালে দুই নারী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইকালে নুপুর আক্তার ও জান্নাত নামে ছিনতাইকারী চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুপুর নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন তালতলা এলাকার রুহুল আমিনে মেয়ে ও জান্নাত একই এলাকার নুরু হাওলাদারের মেয়ে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, মঙ্গলবার সকালে রূপগঞ্জের ভুলতা স্ট্যান্ড থেকে ২ জন পুরুষ ও ২ জন নারী ছিনতাইকারী সদস্য যাত্রীবেশে অটোরিকশা ভাড়া নেয়। এ সময় অটোরিকশাটি পশ্চিমগায়ের কাছাকাছি পৌঁছালে তারা অটোরিকশাটি পানি পানের জন্য থামাতে বলে। তখন কৌশলে চেতনানাশক ওষুধ মিশিয়ে চালক উজ্জলকে ক্লোড ড্রিংস পান করালে অজ্ঞান হয়ে পড়ে।

এ সময় চক্রটি চালককে সড়কের পাশে ফেলে অটোরিকশাটি ছিনিয়ে নেয়ার চেষ্টার সময় স্থানীয়রা নুপুর ও জান্নাতকে আটক করে। তবে পালিয়ে যায় আরও দুই সদস্য। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। দুপুরে আটকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন