শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

ফন্ট সাইজ:

সাতক্ষীরার শ্যামনগরে নীলডুমুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৭ ব্যাটালিয়নের অভিযানে বিভিন্ন সময়ে জব্দকৃত প্রায় ৩২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবি সূত্র জানায়, ধ্বংস করা মাদকদ্রব্যের বর্তমান বাজারমূল্য ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার টাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র দক্ষিণ-পশ্চিম রিজিওনের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিবিএম, পিএসসি।

বিজিবি আরও জানায়, ২০২৩ সালের ৭ই সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১১ই জুলাই পর্যন্ত সাতক্ষীরার শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ৫১ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৭৯৭ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এসব অভিযানে ৪১ জনকে আটক করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ছিল। নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আবদুল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা সেক্টর কমান্ডার, সাতক্ষীরার পুলিশ সুপার, জেলা প্রশাসনের প্রতিনিধি, র?্যাব-৬ এর প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টমস, বনবিভাগ, ফায়ার সার্ভিস এবং কোস্ট গার্ডের কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন