শেওলা স্থলবন্দর দিয়ে বন্ধ আমদানি রপ্তানি

ফন্ট সাইজ:

সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর দিয়ে ১ মাস ধরে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি। ব্যবসায়িক নিষেধাজ্ঞা, ভিসা জটিলতা ও ভারত সীমান্তের ওপারে একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ার কারণে বন্দর দিয়ে আমদানিতে সরকারের রাজস্ব আয় ব্যাপকভাবে কমে গেছে। ব্যবসায়ীরা বলছেন, ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশি কিছু পণ্য রপ্তানিতে ভারত সরকারের দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে গতি ফিরবে স্থলবন্দরে। বন্দর দিয়ে সাধারণত কয়লা, পাথর, পিয়াজ, রসুন, আদাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানি করা হয়।

আবার খাদ্যদ্রব্য, হস্তশিল্প, বেত ও তাঁতের তৈরি দ্রব্য, ফলমূল, প্রাণ পণ্য, হিমায়িত মাছ, শুঁটকি ও বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি করে বাংলাদেশ। তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এই বন্দর থেকে প্রায় ৯০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। যা লক্ষ্যমাত্রার থেকে ৩৬ কোটি টাকা বেশি। বন্দরের রাজস্ব অফিসার প্রিয় দাসী জানান, অর্থবছর শুরুর প্রথম মাসে ভারতে সেতু ভেঙে যাওয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি।

পুরো জুলাই মাস জুড়ে আমাদের রাজস্ব আদায় তলানিতে। জানা যায়, বাংলাদেশ সীমান্তের ওপারে প্রায় ২০ কিলোমিটার দূরে গুরুত্বপূর্ণ একটি সেতু ভেঙে পড়েছে। এতে মালবোঝাই সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বিকল্প কোনো সড়ক না থাকায় শেওলা স্থলবন্দরে মালামাল আনা-নেয়া বন্ধ। সেতুটি বিকল হয়ে পড়ায় শেওলা স্থলবন্দরে ভারতের অন্তত অর্ধশত ট্রাক আটকা পড়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন