জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

ফন্ট সাইজ:

সিলেটের জৈন্তাপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বুধবার রাতে থানার সামনে সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালানো হয়। এসময় ঢাকা মেট্রো-চ-১৫-৫৭১৭ নম্বরের একটি সাদা রঙের হাইয়েস মাইক্রোবাস তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন- রবিউল হাসান, সাহাদৎ হোসেন, অন্তর ও আলীমুর রাজি। তাদের বাড়ি টাঙ্গাইল ও জামালপুর জেলায়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া পণ্যের মধ্যে রয়েছে কেভারি মেহেদি, পন্ডস ফেসওয়াশ, কেও কার্পিন অলিভ অয়েল, ইমামি সেভেন অয়েল ও মুচস্ট্যাক ফেসওয়াশসহ বিভিন্ন প্রসাধনী। জব্দ করা মাইক্রোবাসসহ মালামালের মোট আনুমানিক মূল্য প্রায় ২৪ লাখ ৭৭ হাজার টাকা। জৈন্তাপুরের ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আটক চারজনকে আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন