ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের (বাঞ্ছারামপুর) সংসদ সদস্য, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে সালাম দিতে যাওয়ার পথে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- এএসআই নিজাম, কনস্টেবল জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান, শরীফ, মহিউদ্দিন, মেহেদী হাসান এবং নায়েক জুয়েল মিয়া। দুর্ঘটনার খবর পেয়ে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক জানান, সকালে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে সালাম দেয়ার জন্য জেলা পুলিশ লাইনস থেকে পুলিশ সদস্যদের নিয়ে একটি গাড়ি বাঞ্ছারামপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে গাড়িটি ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ৮ পুলিশ সদস্য আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। আহতদের মধ্যে নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরীফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিমন্ত্রী সাকিকে সালাম দিতে যাওয়া পুলিশ সদস্যদের পিকআপ ভ্যান খাদে, আহত ৮
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
