নেত্রকোনার বারহাট্টা থানা মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ রানা মিয়া (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিংধা ইউনিয়নের কাকুড়া বাজারস্থ জনৈক আ. মোত্তালিবের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ধর্মপাশা উপজেলার শরিশ্যাম গ্রামের-মদিন মিয়ার ছেলে। পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিংধা ইউনিয়নের কাকুড়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রানাকে আটক করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম জানান, রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২টি মাদক মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে।
বারহাট্টায় ইয়াবাসহ যুবক আটক
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
