সাতক্ষীরার শ্যামনগরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করায় তিন ইটভাটা মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সকালে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিল হোসেন তামিমের নেতৃত্বে এসব ইট ভাটায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়। উপজেলার রামজীবনপুর এলাকার মেসার্স আশা ব্রিক্স, নাটুয়াবেড় এলাকার মেসার্স মোস্তফা ব্রিকস ও ইসমাইলপুর এলাকার মেসার্স এবি ব্রিকসের মালিক ইট বানানোর জন্য পার্শ্ববর্তী ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছিল। বিষয়টি জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিল হোসেন তামিম তিন ভাটায় অভিযান পরিচালনা করেন। তিনি প্রত্যেককে ৪ লাখ করে মোট ৮ লাখ টাকা এবং মেসার্স এবি ব্রিকসের মালিককে ২ লাখ টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান।
শ্যামনগরে তিন ইটভাটা মালিককে জরিমানা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
