বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের উদ্যোগে মৌলভীবাজার জেলা শাখার বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘হলদে পাখি কার্নিভাল-২০২৬’। গতকাল শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত এ কার্নিভালের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, মৌলভীবাজার জেলা শাখার কমিশনার বেগম নুরজাহান সোয়ারার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশিদা আক্তার, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী রানী সরকার, সদর উপজেলার স্থানীয় কমিশনার ইসমত আরা, শ্রীমঙ্গল উপজেলার স্থানীয় কমিশনার রিতা দত্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাধুরী মজুমদার। কার্নিভালে জেলার ৪টি উপজেলার ২১টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫১ জন হলদে পাখিরা ও ৩০ জন বিঞ্জ পাখি অংশগ্রহণ করে। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে। কার্নিভাল প্রাঙ্গণে হলদে পাখিদের ৮টি স্টল বসানো হয়। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল স্টলগুলো পরিদর্শন করে শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের উৎসাহিত করেন। এ ছাড়া অডিটোরিয়াম প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
দিনব্যাপী ‘হলদে পাখি কার্নিভাল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব হোসেন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, রাশেদা আকতার, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা গার্লস গাইড কমিশনার বেগম নূরজাহান সুয়ারা। জেলার হয়ে বক্তব্য রাখেন মাধুরী মজুমদার, ফাতেমা জহুরা বিউটি, নাজমা আক্তার, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার কমিশনার রিতা দত্ত, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সদর উপজেলার কমিশনার ইসমত আরা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- জেলা গার্লস গাইডার তাহিয়াহ তাবাচ্ছুুম ইসলাম। কার্নিভাল অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা, গান ও নৃত্য ও নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। ‘হলদে পাখি কার্নিভাল অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে অতিথিরা সনদ ক্রেস্ট এবং পুরস্কার প্রদান করা হয়।
