জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর

ফন্ট সাইজ:

কুমিল্লার দেবিদ্বারে কুমিল্লার উত্তর জেলার সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর বলেন, জামায়াত যেদিন তাদের লোগো থেকে আকিমুদ্দিন উঠিয়ে ফেলেছে তখনই তারা একপর্যায়ে পরাজিত হয়ে গেছে। কারণ জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত। বিভিন্ন সময়, বিভিন্ন দলের সঙ্গে তাল মিলিয়ে চলে এটা আমাদের সামনে পরিষ্কার। বুধবার সকাল সাড়ে ১০টায় দেবিদ্বার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংগঠনের কুমিল্লা জেলা উত্তর সভাপতি কারী মো. সাইফুল ইসলাম সরকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন এবং কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম।

সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উত্তর জেলার উপদেষ্টা মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মুফতি এহতেশামুল হক কাসেমী (উজানী), মাও. রাশেদুল ইসলাম রহমতপুরী ও আলহাজ আব্দুল করীমসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে কারী সাইফুল ইসলাম সরকারকে সভাপতি এবং মুফতি রাশেদুল ইসলামকে সেক্রেটারি করে কুমিল্লা উত্তর জেলা কমিটি ঘোষণা করেন আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন