বিশ্বনাথে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

বিশ্বনাথে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সিলেটের বিশ্বনাথে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৬ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। বুধবার দুপুর ১টায় তাদের সিলেট আদালতে প্রেরণ করা হয়। এর আগে, মঙ্গলবার রাতের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বিশ্বনাথের রাজনগর রোডের বর্তমান বাসিন্দা, নোয়াখালীর কবিরহাট থানার নরসিংপুর গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলে একরামুল করিম সজীব (২৮), বিশ্বনাথের পশ্চিম কৃষ্ণপুর গ্রামের মৃত সিদ্দেক আলীর ছেলে আবদুল গফুর (৪০), তার ছেলে কাউসার মিয়া (২১), একই গ্রামের সুহান মিয়ার ছেলে আল-আমিন মিয়া (২২), উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রামের আবদুল মনাফের ছেলে আবদুস সালাম (৪৭) ও তার স্ত্রী সোহেনা বেগম (৪০)। পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলার পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তারা।

অবশেষে গত রাতে একযোগে অভিযান পরিচালনার মাধ্যমে ওই ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে বিশ্বনাথ পুলিশ স্টেশনের ওসি (তদন্ত) মনোজ প্রভাকর রায় জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। গতকাল তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন