গাজীপুর থেকে পলাতক ৩২ মামলার আসামি সম্রাট ফের গ্রেপ্তার

ফন্ট সাইজ:

গাজীপুর কোর্ট গারদ থেকে পলাতক ৩২ মামলার আসামি মো. সম্রাট (২৮)কে ২৪ ঘণ্টায় ফের গ্রেপ্তার করেছে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ। র‌্যাব-১৪, এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ’র একটি চৌকস দল গতকাল দিবাগত রাত আনুমানিক ২টায় ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করে। ঘটনার বিবরণে জানা যায়, জিএমপি গাজীপুর সদর থানার মামলায় গ্রেপ্তারকৃত আসামি সম্রাটকে মঙ্গলবার দুপুর ২টার দিকে যথাযথ প্রক্রিয়ায় গাজীপুর আদালতে হাজির করার জন্য গারদখানায় নেয়া হয়।

সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আসামি বুঝিয়ে দেয়ার সময় সম্রাট কৌশলে আদালত প্রাঙ্গণ থেকে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গাজীপুর সদর থানায় মামলা রুজু হয়। আদালত প্রাঙ্গণ থেকে আসামি পালানোর ঘটনাটিকে র‌্যাব অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও অন্য অপরাধে অন্তত ৩২টি মামলা রয়েছে। সম্রাটের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন