পুড়ে ছাই একটি জেলে পরিবারের স্বপ্ন

ফন্ট সাইজ:

স্বামী নদীতে মাছ ধরছেন। পরিবারের অভাব ঘুচাতে এবং চার সন্তান মানুষ করতে স্ত্রী শাহানুর অন্যের বাড়িতে কাজ করছেন। পরিবার নিয়ে সামনের দিনগুলোতে ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখলেও মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে তাদের স্বপ্ন ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার গভীর রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের খলিল মিস্ত্রিবাড়ীর আক্তার হোসেনের ঘরে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যায়। জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে ব্যৈুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তাদের ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও হাঁস-মুরগিসহ সকল মালামাল পুড়ে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। আগুনে পুড়ে নিঃস্ব শাহানুর কান্নাজড়িত কণ্ঠে বলেন, নিজের ঘাম ঝরানো উপার্জনে একটু একটু করে ঘরটা সাজিয়েছিলাম। স্বপ্ন ছিল পরিবার নিয়ে সামনের দিনগুলো ভালোভাবে কেটে যাবে কিন্তু এক মুহূর্তের আগুনে আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। আমার সন্তান এবং শুধু পরনের কাপড়টুকু নিয়ে এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন