মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২

ফন্ট সাইজ:

মেহেরপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের ওয়াপদার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেনÑ মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের তাওহিদুর রহমান (৪০), একই গ্রামের আরিফুল ইসলাম (৩৬), চাঁদবিল গ্রামের সিদ্দিক শেখের স্ত্রী রেনুয়ারা খাতুন (৫০), আশরাফপুর গ্রামের মিলন হোসেন (১৮), তারানগর গ্রামের পিন্টু হালসানার স্ত্রী ববিতা খাতুন (৩৮) এবং তার মেয়ে প্রিয়া খাতুন (২০)। এ ছাড়াও আরও কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর কলেজ মোড় থেকে যাত্রী নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইউটার্ন নিয়ে বাসের সামনে চলে আসে। একই সময়ে একটি ইজিবাইকও বাসের সামনে পড়ে যায়। এ অবস্থায় বাসচালক নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন