পূর্বধলায় বিএনপি নেতা মোবারক তালুকদারের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

পূর্বধলায় বিএনপি নেতা মোবারক তালুকদারের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

ফন্ট সাইজ:

নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপি নেতা মরহুম মোবারক ইসলাম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পূর্বধলা স্টেশন বাজারস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য সচিব এ এস এম শহিদুল্লাহ ইমরান।
সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহমদ আলী সরকার।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আঃ গনি,সাচ্চা তালুকদার, আব্দুর রাশিদ শেখ,আজিমউদ্দিন তালুকদার আরশাদ, এম এ মান্নান,আবদুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ,সাবেক ছাত্র দলের সভাপতি, সাবেক যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন দর্পন প্রমুখ।

অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভায় বক্তারা মোবারক তালুকদারের দলীয় অবদান, ত্যাগ ও রাজপথের সক্রিয় ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন