ভাঙা সেতুতে বিচ্ছিন্ন ১৫ হাজার মানুষ

ভাঙা সেতুতে বিচ্ছিন্ন ১৫ হাজার মানুষ

ফন্ট সাইজ:

শেরপুরের নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে চেল্লাখালী নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেসে যাওয়ায় প্রায় ১৫ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। গত সোমবার উপজেলার বাঘবেড় ইউনিয়নের নয়াপাড়া-দক্ষিণ সন্ন্যাসীভিটা এলাকায় ব্রিজটি ভেসে যায়। ফলে আশপাশের কয়েকটি গ্রামের মানুষের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও কৃষকেরা। ইউএনও আব্দুল মালেক বলেন, পানি কমে গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আপাতত মানুষের যাতায়াতের জন্য একটি নৌকার ব্যবস্থা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন