‘জীবনেও সাথী; মরণেও সাথী’ এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফরিদপুরের বোয়ালমারীতে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। বোয়ালমারী পৌরসদরে অবস্থিত বোয়ালমারী ছোলনা সালামিয়া বহুমুখী কামিল মাদ্রাসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এই চিকিসাসেবা প্রদান করা হয়। এলাকার সুবিধাবঞ্চিত বয়োবৃদ্ধ নারী-পুরুষ, শিশু-কিশোর ও শিক্ষার্থীসহ প্রায় এক হাজার লোককে বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। বোয়ালমারী ছোলনা সালামিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সভাপতি ও নারিন্দা পীর সাহেব শাহ্ সাইয়্যেদ মুরাদুল্লাহ আহমাদের সৌজন্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন মিয়া বেনু। এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমান মফিদুল ইসলামের চেয়ার?ম্যান আলহাজ আব্দুস সালাম, সহকারী পরিচালক একিউএম ফাইজুলুর বারী, আঞ্জুমানের সদস্য ও গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ার, বোয়ালমারী পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা নুরুল ইসলাম, বোয়ালমারী ছোলনা সালামিয়া হেফজ ও এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল মতিন প্রমুখ।
চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন প্রফেসর ডা. মো. শাহ্ আলম, ডা. মো. শাখায়াত হোসেন, ডা. আবুল কালাম আজাদ, গাইনি বিশেষজ্ঞ ডা. শারমিন আক্তার, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. শেখ সোলায়মান শুভ, আঞ্জুমান মফিদুল ইসলামের চিকিৎসকবৃন্দসহ স্বেচ্ছাসেবক টিম।
