সিলেটে সংবর্ধনা

প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় গুরুত্ব দিতে হবে

ফন্ট সাইজ:

বাংলাদেশের অর্থনীতি, উন্নয়ন এবং জাতীয় অগ্রগতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য উল্লেখ করে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রবাসীদের নিরাপত্তা, সম্মান এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দেশে থাকা তাদের সম্পদ, জায়গা-জমি ও বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক হতে হবে। সোমবার রাতে নগরীর অভিজাত হোটেল গ্র্যান্ড সিলেটে হেল্প ফাউন্ডেশন ও সুরমা লায়ন্সের যৌথ উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, কমিউনিটি ব্যক্তিত্ব ও কাউন্সিলর জাহাঙ্গীর হক রাজকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হেল্প ফাউন্ডেশন সিলেটের ভাইস প্রেসিডেন্ট মো. ফেরদৌস আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুরমা লায়ন্সের ডিরেক্টর নাজনীন হোসেন, হার্ট ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জামিল চৌধুরী, কিডনি ফাউন্ডেশনের ডা. মোস্তফা শাহ জামান বাহার, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মুহিত চৌধুরী, সিলেট উইমেন্স চেম্বারের প্রেসিডেন্ট রুবানা হক, সিলেট চেম্বারের সাবেক ভাইস প্রেসিডেন্ট ফালা উদ্দীন আলী আহমদ, আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী, সিনিয়র সাংবাদিক মইন উদ্দিন মঞ্জু এবং লায়ন মুকিত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন