পাবনার সাঁথিয়ায় লিবিয়া প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে প্রবাসী বাদশা আলীর স্ত্রী আসমানী খাতুন (২৬)’র ঘর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, মঙ্গলবার ভোরে বাদশার স্ত্রী দুই সন্তানের জননী আসমানী বাড়ির পাশে প্রতিবেশীকে জানান, আলিফ আমার ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এতে প্রতিবেশীদের সন্দেহ হলে আসমানীকে তারা আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য আসমানীকে থানায় নিয়ে যায়। নামপ্রকাশ না করার শর্তে প্রতিবেশীরা জানান, আলিফ অবিবাহিত ছিল। আসমানীর ঘরে তার ব্যবহৃত ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক বলে দাবি করেন। আতাইকুলা থানার ওসি মজিবর রহমান বলেন, প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মর্গের রিপোর্ট আসলে ঘটনার প্রকৃত কারণ জানা। এ ছাড়া এ ঘটনায় তদন্ত চলছে।
সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের লাশ উদ্ধার
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
২২ জুলাই (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
