ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

ফন্ট সাইজ:

ময়মনসিংহে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আ. মোতালেবের ছেলে শিলা আক্তার (২৫) ও নগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপো থেকে হঠাৎ বের হওয়া একটি ট্রাক সজোরে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ সময় অটোরিকশার চালকসহ আরও তিন নারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। অপর এক নারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে দুর্ঘটনার পর অটোরিকশাচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই খালিদ জানান, ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দুই নারীর মরদেহ রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন