২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু

ফন্ট সাইজ:

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত এ রোগটিতে মোট ৩৭ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত একদিনে নতুন করে ৩৭২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (১৭৭ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৬৭, চট্টগ্রাম বিভাগে ৫৪, খুলনা বিভাগে ৪৩, ময়মনসিংহ বিভাগে ২১, রংপুর বিভাগে ৬, ও রাজশাহী বিভাগে ডেঙ্গু নিয়ে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু ঢাকা বিভাগেই ১৯ জন মারা গেছেন। এ ছাড়াও উল্লিখিত সময়ে ময়মনসিংহ ও খুলনা বিভাগে ৫ জন করে মোট ১০ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৪, বরিশাল বিভাগে ৩ এবং রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন