গোল্ডেন বুট এমবাপ্পের গোল্ডেন বল রদ্রির

গোল্ডেন বুট এমবাপ্পের গোল্ডেন বল রদ্রির

ফন্ট সাইজ:

টানা দ্বিতীয় বিশ্বকাপে গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন কিলিয়ান এমবাপ্পে। এই কীর্তি গড়া প্রথম খেলোয়াড় হলেন তিনি। আট ম্যাচে ১০ গোল করে লিওনেল মেসিকে পেছনে ফেলে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিজের করে নিলেন ফরাসি তারকা। সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জেতেন স্প্যানিয়ার্ড অধিনায়ক রদ্রি । আর সেরা গোলরক্ষকের গোল্ডন গ্লাভস কুড়ান স্পেনের উনাই সিমন। পুরো টুর্নামেন্টে মাত্র এক গোল হজম করেন স্প্যানিয়ার্ড গোলরক্ষক। ২০২২ কাতার বিশ্বকাপে ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এমবাপ্পে। এবার ১০ গোল করে সেই ধারাবাহিকতা ধরে রাখলেন তিনি। হয়ে গেলেন টানা দুই বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা প্রথম ফুটবলার। ২৭ বছর বয়সী এই তারকাই ১৯৭০ বিশ্বকাপে পশ্চিম জার্মানির গার্ড মুলারের পর প্রথম খেলোয়াড়, যিনি এক আসরে দুই অঙ্কের গোল করলেন। এক আসরে সর্বোচ্চ গোলের তালিকায় এমবাপ্পের ওপরে আছেন কেবল দুজনÑ১৯৫৮ সালে ফ্রান্সের হয়ে ১৩ গোল করা জুস্ত ফঁতেন এবং ১৯৫৪ সালে হাঙ্গেরির হয়ে ১১ গোল করা শান্দর কচিশ। শুধু এই আসরের সেরা গোলদাতাই নন, বিশ্বকাপের ইতিহাসেও এখন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে। বিশ্বকাপে ২২ গোল করেছেন ফরাসি অধিনায়ক। তার চেয়ে এক গোল কম মেসির। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেই মেসিকে ছাড়িয়ে যান তিনি। যদিও সেই ম্যাচে ৬-৪ গোলে হেরে চতুর্থ স্থানেই থামে ফ্রান্স। গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষে জোড়া গোল করেছিলেন এমবাপ্পে। শেষ বত্রিশে সুইডেনের বিপক্ষেও করেন দুই গোল। এরপর শেষ ষোলোয় প্যারাগুয়ের বিপক্ষে ৭০ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল এবং কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষেও পান গোলের দেখা। গোল্ডেন বুট নিজের করে নিতে ফাইনালে হ্যাটট্রিকের প্রয়োজন ছিল মেসির। কিন্তু নিউ জার্সিতে স্পেনের কাছে ১-০ গোলে হারা ম্যাচে গোলের দেখা পাননি ৩৯ বছর বয়সী এই তারকা। আট ম্যাচে ৮ গোল নিয়েই টুর্নামেন্ট শেষ করেন তিনি, থামেন গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে। গোল্ডেন বুটের দৌড়ে বাকিদের মধ্যে ৭ গোল নিয়ে যৌথভাবে পরের স্থানে আছেন ইংল্যান্ডের জুড বেলিংহাম ও নরওয়ের আর্লিং হালান্দ, আর ৬ গোল নিয়ে তাদের পেছনে আছেন ফ্রান্সের উসমান দেম্বেলে ও ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন।
গোল্ডেন গ্লাভ জিতলেন সিমন: সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভ জিতেছেন স্পেনের উনাই সিমন। আট ম্যাচে মাত্র একটি গোল হজম করে এই পুরস্কার জেতেন তিনি। সাতটি ক্লিন শিট রাখা সিমনকে একমাত্র পরাস্ত করতে পেরেছিলেন কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের চার্লস দে কেতেলার। আর্সেনালের প্রিমিয়ার লিগজয়ী গোলরক্ষক ডেভিড রায়াকে পেছনে ফেলে স্পেনের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে সুযোগ পাওয়া ২৯ বছর বয়সী এই তারকা কোচ লুইস দে লা ফুয়েন্তের আস্থার প্রতিদান দিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে, আর তাতেই চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন