আনোয়ারা সাংবাদিক সমিতির কমিটি গঠন

ফন্ট সাইজ:

চট্টগ্রামের আনোয়ারায় কর্মরত সাংবাদিকদের সংগঠন আনোয়ারা সাংবাদিক সমিতির (আসাস) ২০২৬-২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণ ও কালের কণ্ঠের হুমায়ুন কবির শাহ সুমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকালের ফরহাদুল ইসলাম।

শনিবার রাতে উপজেলার দেয়াঙ রেস্টুরেন্টে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন কমিটি মনোনীত হয়। কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি দৈনিক সংবাদের কাঞ্চন সুশীল, সহ-সভাপতি আমাদের সময়ের ইকবাল বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের জাহিদ হৃদয়, অর্থ সম্পাদক দৈনিক ইনকিলাবের জাবেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের চট্টগ্রামের শেখ আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক মানবজমিনের মোহাম্মদ রিয়াদ এবং দপ্তর সম্পাদক দৈনিক নয়া দিগন্তের নুরুল কবির।

এ ছাড়া, নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন এনপিবি’র রূপন দত্ত, সময়ের আলোর এনামুল হক নাবিদ এবং দেশ রূপান্তরের জাহেদুল হক। সদস্য হয়েছে দৈনিক যুগান্তরের রতন কান্তি দাশ ও আমার বার্তার সাইদুর রহমান রনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন