সিলেটের মদিনা মার্কেটের ঘটনা

তদন্তে নির্দোষ স্বেচ্ছাসেবক দল নেতা সজিব, রাব্বানী ও রাসেল

ফন্ট সাইজ:

অপরাধে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে মারামারির ঘটনায় কোনো ধরনের সংশ্লিষ্টতা না পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব ও আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানীসহ তিনজনকে নির্দোষ প্রমাণ করেছে তদন্ত কমিটি। রোববার সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

একইসঙ্গে ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি গিয়াস উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক রিপন চৌধুরীকে বহিষ্কারের সাংগঠনিক নির্দেশ দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯শে মার্চ রাত আনুমানিক ৮টার দিকে মদিনা মার্কেট এলাকায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। ওই ঘটনায় জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা জড়িত থাকার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল তাৎক্ষণিকভাবে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানীসহ তিনজনকে প্রাথমিক সদস্যপদ সহ সব পদ থেকে বহিষ্কার করেছিল।

পরবর্তীতে ঘটনার সঙ্গে বিএনপি’র কয়েকজন নেতার সম্পৃক্ততার খবর গণমাধ্যমে এলে সিলেট মহানগর বিএনপি বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য দুই সদস্যবিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কমিটির সদস্যরা হলেনÑ সিলেট জেলা বারের সভাপতি এডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল ও মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট বদরুল ইসলাম চৌধুরী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন