ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সিলেট নগরীর অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র ‘বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শনিবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় সমাপ্ত হয়। নির্বাচনে ৩৯৭ জন ভোটারের মধ্যে ৩৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিএনপি ও জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও প্রশাসন ও সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ নির্বাচন পরিদর্শন করেন। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৭ পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ৮টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. আজিম উদ্দিন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সর্বোচ্চ ২৩৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আমির হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সাত্তার পান ১৪৬ ভোট।
নির্বাচনে ১৫৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আজাদ রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী আব্দুল বাসিত মহসিন পান ১৪৯ ভোট। এ ছাড়া সহ-সভাপতি-১ পদে ১৪১ ভোট পেয়ে বিজয়ী হন জুবের আহমদ জুবেল, সহ-সভাপতি-২ পদে ১৩৪ ভোট পেয়ে বিজয়ী হন মোহাম্মদ মুহিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক-১ পদে ১৮১ ভোট পেয়ে বিজয়ী হন মো. কাহার মিয়া, সহ-সাধারণ সম্পাদক-২ পদে ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হন বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে ১৮৭ ভোট পেয়ে মো. মানিক মিয়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে ২০২ ভোট পেয়ে মো. বশির আহমদ বিজয়ী হন। নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. আজিম উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার মো. আফসর খান, সহকারী নির্বাচন কমিশনার আব্দুর রাজ্জাক রাজন, সহকারী নির্বাচন কমিশনার রুবেল বকস ও সহকারী নির্বাচন কমিশনার আজিজ খান সজীব।
