ধর্ষণ ও হত্যার শিকার নিসা মনির বাবাকে অটোরিকশা প্রদান

ধর্ষণ ও হত্যার শিকার নিসা মনির বাবাকে অটোরিকশা প্রদান

ফন্ট সাইজ:

বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ার গোয়াতলায় ইউনিয়নের নির্মমভাবে ধর্ষণ ও হত্যার শিকার শিশু নিসা মনির বাবা রাজু মিয়ার কর্মসংস্থানের জন্য একটি অটোরিকশা (অটোবাইক) প্রদান করেছেন। শনিবার দুপুরে ধোবাউড়া জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি রাজু মিয়ার হাতে অটোবাইকের চাবি তুলে দেন।

অটোবাইক পেয়ে রাজু মিয়া আবেগ আপ্লুত হয়ে বলেন, মেয়েকে হারানোর শোক কোনোদিনই কাটবে না। তবে পরিবারের জীবিকা নির্বাহের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়ায় সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে নিসা মনির ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে তার আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা জানান। এ সময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “ধর্ষণ, হত্যা, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য ও অমানবিক অপরাধের বিরুদ্ধে বিএনপি সব সময়ই আপসহীন অবস্থানে রয়েছে।

অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হচ্ছে।” এ সময় ধোবাউড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, গোয়াতলা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আনসার আলী তুলা প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন