দৌলতপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধর্ষক আটক

দৌলতপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধর্ষক আটক

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে ১৭ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ বিজিবি ক্যাম্পপাড়া এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। এ ঘটনায় রোববার সকালে ধর্ষিতা কিশোরীর নানি বাদী হয়ে দৌলতপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার রাত প্রায় ৯টার দিকে প্রতিবন্ধী কিশোরী তার ছোট নানা আলম হোসেনের বাড়িতে যাওয়ার পথে একই এলাকার রাফিউল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল সাদি মুগ্ধ (১৯) তাকে পথ থেকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্মদহ বিজিবি ক্যাম্পপাড়া সংলগ্ন মাথাভাঙ্গা নদীর ধারে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ধর্ষিতা প্রতিবন্ধী কিশোরীর ছোট নানা আলম হোসেন মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যাওয়ার সময় ঘটনাটি দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ধর্ষক সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ওই রাতেই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক মুগ্ধকে আটক করে থানা হেফাজতে নেয়। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এ ঘটনায় মুগ্ধ নামে একজনকে আটক করা হয়েছে। অভিযোগে এক ব্যক্তির নাম পাওয়া গেছে, তাই প্রাথমিকভাবে তাকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়ের হয়েছে এবং আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন