পৈতৃক ভিটায় শ্রদ্ধা ও ভালোবাসায় হুমায়ূন আহমদকে স্মরণ

পৈতৃক ভিটায় শ্রদ্ধা ও ভালোবাসায় হুমায়ূন আহমদকে স্মরণ

ফন্ট সাইজ:

নেত্রকোণার কেন্দুয়ায় পৈতৃক ভিটায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমদকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে শহীদস্মৃতি বিদ্যাপীঠ। বরেণ্য এই শব্দের জাদুকরের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার সকাল ৭টায় বিদ্যালয়ে পবিত্র কোরআন খতমের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা উত্তোলন এবং বেলা সাড়ে ১১টায় শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, হুমায়ূনভক্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

শোক র‍্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে হুমায়ূন আহমদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাকে গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ ছাড়া দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন এবং দেয়ালিকা প্রদর্শনীর আয়োজন করা হয়। এসব আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

শহীদস্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, ‘হুমায়ূন আহমদের অবদান বাংলা সাহিত্যের আকাশে চিরউজ্জ্বল এক নক্ষত্রের মতো। তার গল্প, সৃষ্টি করা চরিত্র ও জীবনদর্শন আজও পাঠকের হৃদয়ে সমানভাবে আলো ছড়ায়। আমরা তাকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। নতুন প্রজন্মের কাছে তার সাহিত্য ও আদর্শ তুলে ধরতেই আমাদের এই আয়োজন।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন