ভোট কারচুপির অভিযোগে ৩ আসনের সব ব্যালট হাইকোর্টের হেফাজতে নেয়ার নির্দেশ

ভোট কারচুপির অভিযোগে ৩ আসনের সব ব্যালট হাইকোর্টের হেফাজতে নেয়ার নির্দেশ

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার এ আবেদনের পর এই ৩ আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সব নথি হাইকোর্টের হেফাজতে নেয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচনি ট্রাইব্যুনাল। এসব আসনগুলো হলো- ঢাকা-৬, ৭ ও গাইবান্ধা-৪।

এর আগে গত ১৯শে ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে নির্বাচনি আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। এরপর একই দিন এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।

গত ১২ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে উচ্চ আদালতের নির্দেশনা থাকায় এখনো দুটি আসনের ফলাফল স্থগিত রয়েছে এবং গেজেট জারি করা হয়নি। পরবর্তীতে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। এরপর নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই গেজেট জারি করেন। এর মধ্যেই নতুন করে তিনটি আসনের ফলাফল নিয়ে আইনি লড়াই শুরু হলো।

Md. Nizamuddin Mojumder

৩ মাস আগে

সত্য উদঘাটিত হউক।

মন্তব্য করুন