‘আইনি ঝামেলা চুকিয়ে মাঠে ফিরুক সাকিব-মাশরাফি’

‘আইনি ঝামেলা চুকিয়ে মাঠে ফিরুক সাকিব-মাশরাফি’

ফন্ট সাইজ:

সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গতকাল মিরপুরের রূপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আইনি জটিলতা কাটিয়ে এবং সব অভিযোগ থেকে মুক্তি পেলে এই দুই কিংবদন্তিকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে সাদরে বরণ করে নেয়া হবে। তবে তার আগে তাদের অবশ্যই চলমান মামলাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করতে হবে।’ সাকিব আল হাসানের দেশে ফেরা এবং আইনি বিষয়গুলো নিয়ে বিসিবি’র পক্ষ থেকে সরকারের কাছে নথিপত্র জমা দেয়ার খবর চাউর হবার পরই প্রতিমন্ত্রী এই মন্তব্য করলেন। আমিনুল হক বলেন, ‘তাদের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলো রাষ্ট্রের বিষয় এবং তা যথাযথ আইনি প্রক্রিয়ায় চলতে হবে। আমি মনে করি, একজন খেলোয়াড় হিসেবে তাদের উচিত ব্যক্তিগতভাবে আইনজীবীদের মাধ্যমে এই আইনি বিষয়গুলো মোকাবিলা করা।’ ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘তারা যদি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্দোষ প্রমাণিত হন এবং সবকিছু সঠিকভাবে সমাধান করেন, তবে আমরা তাদের মাঠে ফেরার বিষয়টিকে স্বাগত জানাবো। আইনি লড়াইয়ের পর তারা যদি দেশে ফিরে দেশের মাটিতে খেলতে পারেন, তবে ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে আমি অবশ্যই তাদের পাশে থাকবো।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন