লামায় পাহাড় ধসে নিহতদের পরিবারের পাশে সাচিংপ্রু জেরী

ফন্ট সাইজ:

বান্দরবানের লামায় সামপ্রতিক ভারী বর্ষণে পাহাড় ধসে নিহত ৫ জনের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। একই সঙ্গে তাদের আর্থিক সহায়তাও দিয়েছেন তিনি। উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় পাহাড় ধসে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে শনিবার দুপুর ১২টায় তাদের বাড়িত গিয়ে দেখা করেছেন বান্দরবানের সংসদ সাচিংপ্রু জেরী। এ সময় তিনি তাদের সান্ত্বনা দেন।

লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইছার হামিদ, লামা পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, সরকারি কর্মকর্তা, জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এ সময় ঘরবাড়ি মেরামতের জন্য দুই পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং আজিজনগর ইউনিয়নের মহিলা মেম্বার রেহেনা আক্তার পাহাড় ধসে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকায় তাকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

সাংসদ সাচিংপ্রু জেরী সাংবাদিকদের ব্রিফিং এর সময় জানান, তারেক রহমানের নির্দেশে আমি আজকে এখানে এসেছি। দুর্যোগের এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন