২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, বীরত্ব গাথা এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে সুরের মূর্ছনায় ধরে রাখতে ‘তোমার গানে জাগবে জুলাই’ শীর্ষক গানের প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। দেশের সকল গীতিকার, সুরকার ও শিল্পীদের কাছ থেকে নতুন মৌলিক গান আহ্বান করা হয়েছে। অংশগ্রহণকারীদের অডিওসহ গান পরিবেশনের ভিডিও বা অডিও ধারণ ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে আগামী ২৫শে জুলাই রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে।
শিল্পকলার আয়োজনে ‘তোমার গানে জাগবে জুলাই’
স্টাফ রিপোর্টার
১২ জুলাই (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
