আরফিন রুমির অলটাইম ফেভারিট টিম আর্জেন্টিনা

তারকার চোখে বিশ্বকাপ

আরফিন রুমির অলটাইম ফেভারিট টিম আর্জেন্টিনা

ফন্ট সাইজ:

চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক আরফিন রুমি। তিনি আর্জেন্টিনার সমর্থক। একেবারে শুরু থেকেই নাকি দলটি তাকে খুব টানে। আর্জেন্টিনার ছন্দময় খেলা দারুণ উপভোগ করেন এ গায়ক। তার প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি।

আরফিন রুমি বলেন, আমার অলটাইম ফেভারিট টিম আর্জেন্টিনা। এ দলের খেলা থাকলে মিস করি না। এবারের বিশ্বকাপও খুব উপভোগ করছি। আর্জেন্টিনার বাইরেও অন্য খেলাগুলো দেখছি। তবে আমি বিশ্বাস করি, আর্জেন্টিনা তাদের ছন্দে থাকলে এবার বিশ্বকাপ তারাই নেবে। মেসি দুর্দান্ত ফর্মে রয়েছে। প্রতিটি খেলায় এক কিংবা একাধিক গোল করেছেন তিনি। তার এই ধারা অব্যাহত থাকলে আর্জেন্টিনার জন্য খুবই ইতিবাচক। এবারের বিশ্বকাপ বাসায় বসে নিজের মতো করেই উপভোগ করছি। আর্জেন্টিনার প্রতি অনেক শুভকামনা রইলো। জিতলেও আর্জেন্টিনা, হারলেও আর্জেন্টিনা। গতবারও বিশ্বকাপ নিয়েছে দলটি। এবারো পেলে খুব খুশি হবো। না পেলেও আফসোস
থাকবে না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন