বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমইএ) নেতারা। রোববার দুপুরে এ বৈঠক করেন তারা।
বৈঠক শেষে বিপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার বলেন, ‘প্যাকেজিং খাতের সমস্যা সমাধানে সমাধানে জাতীয় সংসদে কথা বলবেন
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।’ একই সঙ্গে খাতটির সম্ভাবনা কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, ‘বিরোধীদলীয় নেতা আমাদের কাছ থেকে শুনতে চেয়েছেন আমাদের সেক্টরের সমস্যা। আমরা সমস্যাগুলো তাকে তুলে ধরেছি। এই সেক্টরের শুধু সমস্যাই উনি শোনেননি, এই সেক্টরের যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা নিয়েও জানতে চেয়েছেন। আমরা সম্ভাবনা নিয়ে তার সঙ্গে কথা বলেছি।’
‘আমাদের যে সমস্যাগুলো ছিল, সেগুলো বলেছি। সম্ভাবনা বলেছি। উনি সমস্যা এবং সম্ভাবনা দুটি নিয়েই আমাদের সঙ্গে কথা বলেছেন। উনি অত্যন্ত গুরুত্ব সহকারে দীর্ঘ প্রায় এক ঘণ্টা আমাদের কথা শুনেছেন। শুধু আমার নয়, আমাদের বোর্ডের যারা সদস্য ছিলেন, আমার সহকর্মীদের কথাও শুনেছেন।’Ñউল্লেখ করেন মো. শাহরিয়ার।
জামায়াত আমীরের সঙ্গে বিপিএমইএ-এর নেতাদের বৈঠক
স্টাফ রিপোর্টার
রাজনীতি
৫৮ মিনিট আগে
২৭ সেপ্টেম্বর (রবিবার), ২০২৬, ৯ঃ০৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
