সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ৮ রোহিঙ্গা আটক

সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ৮ রোহিঙ্গা আটক

ফন্ট সাইজ:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মায়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় পৃথক দুই অভিযানে ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে ৮ জনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অপর ৩ জনকে সীমান্ত দিয়ে মায়ানমারে পুশব্যাক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ৩৪ বিজিবি’র রেজুপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ গাছবুনিয়া এলাকায় গোপন সংবাদে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মায়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

পরে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের হেফাজতে দেয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেনÑ মংবা তংচংগা (৩৪), মংম (২২), কিংলা থুয়াং (২০), রুপার (২১), থাংসা মং (৩৮), তুলি (২২), থানথানাইং (১৯) ও মংতা নাইং (২২)। তাদের সবার বাড়ি মায়ানমারের মংডু উপজেলার বিভিন্ন এলাকায়। বিজিবি জানিয়েছে, আটক মংবা তংচংগার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি তৈরি করার অভিযোগ রয়েছে। এদিকে একই দিন দুপুর ১২টার দিকে ৩৪ বিজিবি’র গর্জনবুনিয়া বিওপি পৃথক অভিযানে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আরও ৩ জন রোহিঙ্গাকে আটক করে। পরে বিকাল সাড়ে ৩টার দিকে সীমান্ত পিলার ৩৭/২ সংলগ্ন বাইশফাঁড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ আমবাগান এলাকা দিয়ে তাদের মায়ানমারে পুশব্যাক করা হয়। পুশব্যাক হওয়া তিনজন হলেনÑমানুসিং তংচঙ্গা (৬২), লাকি মং তংচঙ্গা (৩৮) এবং মেতু মং তংচঙ্গা (১২)। তাদের সবার বাড়ি মায়ানমারের বলিবাজার এলাকার হুয়াংকিং গ্রামে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি’র নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন