বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

ময়মনসিংহের মুক্তাগাছায় বিলের পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেরুলিয়া উত্তরপাড়া কচুয়া বিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার বেরুলিয়া উত্তরপাড়া গ্রামের মো. আজিজুল হকের মেয়ে তানজিনা (৭) ও মো. মাসিদুল ইসলাম মেয়ে মারিয়া খাতুন (৭)। সর্ম্পকে তারা চাচাতো বোন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকাল থেকেই দুই শিশু নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে কচুয়া বিলের পানি থেকে তাদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নেয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন