প্যারিস মহানগর যুবদলের সহ-সভাপতি হলেন নরসিংদীর মাহাবুব

প্যারিস মহানগর যুবদলের সহ-সভাপতি হলেন নরসিংদীর মাহাবুব

ফন্ট সাইজ:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষিত ফ্রান্সের প্যারিস মহানগর যুবদলের নবগঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নরসিংদীর রায়পুরার মিয়া মাহাবুব। তাকে প্যারিস মহানগর যুবদলের সহ-সভাপতি করায় রায়পুরা উপজেলা যুবদল ও হাইরমারা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে গভীর আনন্দ ও সন্তোষ প্রকাশ করে শুভেচ্ছা ও অভিন্দন জানানো হয়েছে। সাবেক ছাত্রদল নেতা মিয়া মাহাবুব রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়নের কৃতী সন্তান।

এদিকে তাকে সহ-সভাপতি করায় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল এমপি, বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ফ্রান্স যুবদলের সভাপতি আহম্মদ মালেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদার, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিকসহ বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. মশিউর রহমান বলেন, মাহাবুবের অর্জন আমাদের রায়পুরাবাসীর জন্য অত্যন্ত গর্বের। প্রবাসের মাটিতে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তার এই নতুন দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি, তিনি তার সততা, মেধা ও দূরদর্শিতার মাধ্যমে প্রবাসে বাংলাদেশি কমিউনিটি এবং যুবদলের কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করছি। একইসঙ্গে মাহাবুবের নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, মিয়া মাহাবুব তার সাংগঠনিক দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে ফ্রান্সে জাতীয়তাবাদী যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন