অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার এমন এক অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ করলেন, যা ভারতীয় সিনেমায় আগে কখনো হয়নি। আসন্ন সিনেমা ‘মিসা’র জন্য দুইদিনে প্রায় ২০ ঘণ্টা পানির নিচে অ্যাকশন দৃশ্যের শুটিং করেছেন তিনি। এই দৃশ্যে কোনো স্টান্ট ডাবলের সাহায্য নেননি রাশমিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকা লেখেন, এটাই এখন পর্যন্ত সবচেয়ে কঠিন কাজ, যা আমি করেছি। আমরা হয়তো পাগল, এই পাগলামিই আমাকে ভীষণ রোমাঞ্চিত করছে।
২০ ঘণ্টা পানির নিচে রাশমিকা
বিনোদন ডেস্ক
১১ জুলাই (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
