নেইমারের কান্নায় কষ্ট পেয়েছি: অপু বিশ্বাস

তারকার চোখে বিশ্বকাপ

নেইমারের কান্নায় কষ্ট পেয়েছি: অপু বিশ্বাস

ফন্ট সাইজ:

চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বরাবরই ব্রাজিলের সাপোর্টার তিনি। মজার বিষয় হলো অপু ব্রাজিলের সাপোর্টার হলেও তার পুত্র আব্রাহাম খান জয় কিন্তু আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ ফুটবল ছোটবেলা থেকেই উপভোগ করেন অপু। সে সময় থেকেই ব্রাজিলের কিংবদন্তি সব খেলোয়াড়ের ছন্দময় ফুটবলের ভক্ত তিনি।

অপু বিশ্বাস বলেন, ছোটবেলা থেকেই আমাদের বাসায় আয়োজন করে ফুটবল বিশ্বকাপের খেলাগুলো দেখা হতো। এবারের বিশ্বকাপের খেলাগুলোও উপভোগ করছি। বিশেষ করে ব্রাজিলের খেলাগুলো দেখেছি। তবে দলটি বাদ পড়ায় মন খারাপ হয়েছে। বিশেষ করে বিদায়ের পর নেইমারের কান্নায় কষ্ট পেয়েছি। তিনি অবসরও নিয়েছেন। এর মাধ্যমে একটি অধ্যায়ের সমাপ্তি হলো। কারণ তিনি কোটি কোটি দর্শকদের প্রিয় একজন তারকা। তবে এখনো খেলা দেখছি। অন্য দলগুলোর প্রতি আমার শুভকামনা রইলো। বিশেষ করে জয় যেহেতু আর্জেন্টিনার সমর্থক। তাই তাদের খেলাগুলো জয়কে নিয়ে দেখার চেষ্টা করছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন