সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান আহমদ (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর সোয়া ৪টায় তার নিজ এলাকা চন্দরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাসান উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর এলাকার বারাম উদ্দিনের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. আরিফুল ইসলাম। তিনি জানান, আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
গোলাপগঞ্জে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
৭ জুলাই (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
