বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজ

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজ

ফন্ট সাইজ:

আজ সোমবার দুপরে তুরস্ক দ্রুতাবাসে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত জনাব রামিস সেন-এর সৌজন্যে আয়োজিত এক মধ্যাহ্নভোজে অংশ নেন মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব ইঞ্জিনিয়ার নাজমুল হাসান।

এ সময় ইঞ্জিনিয়ার নাজমুল হাসান তুরস্কের রাষ্ট্রদূত জনাব রামিস সেনের হাতে মেগাসানের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেগাসান তুরস্কের চেয়ারম্যান জনাব আরিফ সিলেকতিন, তুরস্ক মেগাসানের পরিচালক জনাব ইউনুস সিলেকতিন ও বাংলাদেশে নিযুক্ত তুরস্কের বাণিজ্য উইং কর্মকর্তা জনাব বিল্লাল বেলার্থ।

সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে স্বাস্থ্যসেবা, চিকিৎসা সরঞ্জাম উৎপাদন, শিল্প বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

উভয় পক্ষই বাংলাদেশ-তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন