রিয়াদে সিলেটের দুই যুবকের মৃত্যু

রিয়াদে সিলেটের দুই যুবকের মৃত্যু

ফন্ট সাইজ:

সৌদি আরবে লিফটের ফাঁকা জায়গায় পড়ে সিলেটের দুই যুবকের মৃত্যু হয়েছে। রিয়াদের অলাইয়ার একটি ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেÑ কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে জয় আহমদ ও খাগাইল গ্রামের আব্দুল হাফিজের ছেলে মোহাম্মদ মোতাহার হোসাইন। স্বজনরা জানিয়েছেন, দুইজনই দীর্ঘদিন ধরে সৌদি আরবে একই প্রতিষ্ঠানের অধীনে নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। দুর্ঘটনার সময় তারা রিয়াদের অলাইয়া এলাকায় একটি ভবনের লিফট শ্যাফটে কাজ করছিলেন। এ সময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদিকে, নিহত দুই প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল জানিয়েছেন, একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন