ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ সাত জনের মৃত্যুদণ্ড

ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ সাত জনের মৃত্যুদণ্ড

ফন্ট সাইজ:

গণধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল- ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ দণ্ডাদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এডভোকেট ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫শে মে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের এক গৃহবধূকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পরদিন বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে নিলাখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রাশেদুর রহমান ওরফে পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, জসিম উদ্দিন, আসমত, জুয়েল মিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিদের বাড়ি একই এলাকায়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ইদ্রিস আলী নামে এক আসামিকে খালাস প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এই রায় জামালপুরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন