পাবনায় উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিশেষ প্রশিক্ষণের উদ্বোধন

পাবনায় উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিশেষ প্রশিক্ষণের উদ্বোধন

ফন্ট সাইজ:

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যবস্থাপনায় পরিচালিত শিল্প প্রতিযোগিতা ও উদ্ভাবনের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র, কুটির, মাঝারি ও বিশেষ কর্মসূচি বিভাগের তত্ত্বাবধানে যমুনা ব্যাংক পিএলসি.-এর উদ্যোগে পাবনার ব্র্যাক লার্নিং সেন্টারে এক মাসব্যাপী (১০০ ঘণ্টা) উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। যমুনা ব্যাংক পিএলসি.-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র, কুটির, মাঝারি ও বিশেষ কর্মসূচি বিভাগের যুগ্ম পরিচালক ও উপ-প্রকল্প পরিচালক মো. আইয়ুব আলী, যমুনা ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান ফজলুল হক এবং ব্যাংকটির ক্ষুদ্র ও মাঝারি শিল্প (বিপণন) বিভাগের প্রধান এন এইচ এম নুসরাত। বক্তারা বলেন, এ কর্মসূচির মাধ্যমে নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ঋণ সুবিধা দিয়ে তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি ব্যাংকিং সেবার আওতায় এনে তাদের টেকসই উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার সম্ভাবনাময় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন