গোয়াইনঘাটে শিশু ধর্ষণ মামলায় যুবক আটক

ফন্ট সাইজ:

গোয়াইনঘাট উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মনছুর আলম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মনছুর উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। সোমবার ভুক্তভোগী শিশুর পরিবার গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রুজু করে। মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা নেই এবং মা সৌদি আরবে কর্মরত। প্রায় দেড় মাস ধরে শিশুটি তার এক আত্মীয়ের বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল।

গত ২৫শে জুন প্রতিবেশী মনছুর আলম নিজ বাড়িতে মেয়েটিকে ধর্ষণ করে। ঘটনার পর চরম ভয় ও আতঙ্কে শিশুটি বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের অন্য সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিশুটি বিস্তারিত জানালে আত্মীয়-স্বজনরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে এবং পুলিশ দ্রুত অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষার পর আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন