কুলিয়ারচরে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ ও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী

কুলিয়ারচরে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ ও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছেন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। এছাড়া একই সময়ে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তার আওতায় প্রাপ্ত নগদ টাকা ও চেকসহ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পক্ষ থেকে চেক বিতরণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন, প্রতিমন্ত্রী। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় এক হাজার চারশত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন তিনি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মো. কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহদাত হোসেন শাহ্ আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের মধ্যে ছিল- এক হাজার তিনশ’ কৃষকের মধ্যে প্রতিজনের মাঝে ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ। একই সময়ে একশ’ কৃষকের মধ্যে প্রতিজনের মাঝে ১০ গ্রাম করে হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি করে ডিএপি সার, ৫ কেজি করে এমওপি সার ও ১টি করে কীটনাশকের প্যাকেট বিতরণ। এছাড়া এক হাজার কৃষকের মধ্যে প্রতিজনের মাঝে ১টি করে মাস্টার প্যাকেট গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, ১৫ কেজি করে ডিএপি সার ও ১৫ কেজি করে এমওপি সার বিতরণ। পরে তিনি কুলিয়ারচর পৌরসভার পূর্ব-গাইলকাটা টিএনটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধনী ফলক উন্মোচন করেন এবং কুলিয়ারচর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নতুন ভবন উদ্বোধন করেন।

এর আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’Ñ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক আয়োজিত এই প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ এর বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন। এর আগে সকালে তিনি উপজেলার পশ্চিম গোবরিয়া গ্রামে গিয়ে উপজেলা বিএনপি’র প্রয়াত সাবেক সহ-সভাপতি শামসুদ্দিনের কবর জিয়ারত করেন এবং উপজেলার উছমানপুর ইউনিয়নে গিয়ে উপজেলা বিএনপি’র প্রয়াত সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলামের কবর জিয়ারত করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন